রবিবার ● ২২ মার্চ ২০২৬

গলাচিপার সাবেক ইউএনও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপার সাবেক ইউএনও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে
রবিবার ● ২২ মার্চ ২০২৬


 গলাচিপার সাবেক ইউএনও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দিন আল হেলালকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসাইনমেন্ট অফিসার-০১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এ গুরুত্বপূর্ণ নিয়োগে প্রশাসনিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে তিনি ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরে সুনাম অর্জন করেছেন। গলাচিপা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জনসেবামুখী নানা উদ্যোগ গ্রহণ করেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসাইনমেন্ট অফিসার-০১ হিসেবে তিনি নীতিনির্ধারণী বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাঁর অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা নতুন দায়িত্বে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

গলাচিপার সর্বস্তরের মানুষ তাঁর এ পদে নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:১৮ ● ৩১ বার পঠিত