রবিবার ● ২২ মার্চ ২০২৬
সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী
হোম পেজ » সর্বশেষ » সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
দেশের প্রধানমন্ত্রী যেমন জবাবদিহিতার মধ্যে থাকেন, তেমনি গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতার আওতায় থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার সকালে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি উপজেলায় একই নামে একাধিক প্রেসক্লাব থাকতে পারে না; একটি প্রেসক্লাবই থাকবে। প্রেসক্লাবের নেতৃত্বই নির্ধারণ করবেন কে কোন মানের সাংবাদিক।
মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের মানোন্নয়নে সকল গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং একটি সুসংগঠিত প্রেসক্লাব গড়ে তুলতে হবে।
আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা ও মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন এবং সহ-সভাপতি মো. মাসুম হাওলাদারসহ অন্যান্যরা।
সভা শেষে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৯ ● ২৩ বার পঠিত
