শুক্রবার ● ২০ মার্চ ২০২৬

দশমিনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত
শুক্রবার ● ২০ মার্চ ২০২৬


বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মী সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিন হাওলাদারের সভাপতিত্বে এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, যুগ্ম আহ্বায়ক ইসমাইল মেলকার ও আব্দুল হাই পঞ্চায়েত, ঢাকা দক্ষিণ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন হাওলাদার এবং আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ আকনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ছিদ্দিক আহম্মেদ মোল্লা বলেন, অতীতে যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, চর-বাণিজ্য ও সালিশ বাণিজ্যে জড়িত ছিলেন, তাদের বিএনপির কমিটিতে স্থান হবে না। দলকে নতুনভাবে ঢেলে সাজানো হবে এবং নেতাকর্মীদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৮:৫৫ ● ৩০ বার পঠিত