বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬

বরগুনায় পৌঁছেছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি, তিন দিনের কর্মসূচি শুরু

হোম পেজ » বরগুনা » বরগুনায় পৌঁছেছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি, তিন দিনের কর্মসূচি শুরু
বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬


বরগুনায় পৌঁছেছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি, তিন দিনের কর্মসূচি শুরু

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি তিন দিনের সরকারি সফরে বরগুনায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছে যোহরের নামাজ আদায় শেষে বিকাল ৪টায় বরগুনা সার্কিট হাউজে পৌঁছান তিনি। ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন চীফ হুইপের সহকারী একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় বরগুনা সার্কিট হাউজ থেকে বেতাগীর উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ১০টায় মোকামিয়া দরবার শরীফে মাজার জিয়ারত করবেন। পরে বেতাগীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। মতবিনিময় শেষে বামনার উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করবেন।

এদিন বিকেলে পাথরঘাটায় মনিপুরে মা-বাবার কবর জিয়ারত শেষে কাকচিড়ায় অবস্থান ও ইফতার করবেন। সন্ধ্যায় বরগুনা সার্কিট হাউজে ফিরে রাত্রিযাপন করবেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ৮টায় পাথরঘাটা সদর মসজিদে ঈদের জামাতে নামাজ আদায় করবেন। পরে বেলা ১১টায় বরগুনায় ফিরে দুপুরে সার্কিট হাউজে অবস্থান শেষে বেলা ২টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ১টায় গুলশানে নিজ বাসভবনে পৌঁছাবেন।

সফরকালে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩৫ ● ৭৮ বার পঠিত