বুধবার ● ১৮ মার্চ ২০২৬

দশমিনা ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

হোম পেজ » পটুয়াখালী » দশমিনা ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

দশমিনা ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার নলখোলা ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি বাবু স্নেহাংশু সরকার কুট্রি বলেন, সবাই জিয়া পরিবারের জন্য দোয়া করবেন এবং মহান সৃষ্টিকর্তা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তিনি বলেন, এটি রাজনৈতিক আলোচনা নয়, বরং দোয়া কামনার আয়োজন। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়ায় তিনি তারেক রহমানকে ধন্যবাদ জানান।

 

দশমিনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল মেলকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ আল শানু সিকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক, সাবেক সদস্য মিজানুর রহমান, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি আরও বলেন, তিনি দীর্ঘ ৪৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সবাইকে সঙ্গে নিয়ে দল পরিচালনা করবেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দশমিনা উপজেলা আর অবহেলিত থাকবে না; সবার সহযোগিতায় এ এলাকাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫১ ● ২৭ বার পঠিত