বুধবার ● ১৮ মার্চ ২০২৬

মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনা: নিহত ১৪ জনের পরিবারে আর্থিক সহায়তা

হোম পেজ » খুলনা » মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনা: নিহত ১৪ জনের পরিবারে আর্থিক সহায়তা
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনা: নিহত ১৪ জনের পরিবারে আর্থিক সহায়তা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৪ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে মোংলার ডাকবাংলোতে নৌবাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা নিহতদের স্বজনদের হাতে তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

 

নৌবাহিনীর পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মোংলার ৯ জনের পরিবারকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা এবং রামপালের মাইক্রোবাস চালকের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল একেএম জাকির হোসাইন, মোংলা দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ জুবায়ের শাহীন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

 

বুধবার মোংলার ৯ জন ও রামপালের ১ জনের পরিবারের কাছে এ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার খুলনার কয়রার ৪ জনের পরিবারের কাছেও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

 

উল্লেখ্য, গত ১২ মার্চ একই স্থানে খুলনাগামী নৌবাহিনীর বাস ও মোংলাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। নিহতদের মধ্যে মোংলার বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের পরিবারের ৯ জন, তার নববধূসহ পরিবারের আরও ৪ সদস্য এবং মাইক্রোবাস চালক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২৮ ● ২০ বার পঠিত