বুধবার ● ১৮ মার্চ ২০২৬
মহিপুরে ৫ শতাধিক শ্রমিকের মাঝে থানা শ্রমিক দলের ঈদ উপহার বিতরণ
হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে ৫ শতাধিক শ্রমিকের মাঝে থানা শ্রমিক দলের ঈদ উপহার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে থানা শ্রমিক দলের উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে মহিপুর থানা হ্যান্ডলিং সমিতির কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে থানা এলাকার চারটি ইউনিয়নের ৫ শতাধিক শ্রমিকের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সারেং, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যাতে সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস। সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, দলীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সবসময় শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সাংগঠনিক সম্পাদক আনোয়ার সারেং বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। শ্রমিকদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
উপহার পেয়ে শ্রমিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই উপহার তাদের জন্য অনেক সহায়ক। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শ্রমিক নেতাকর্মীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
শেষে আয়োজকদের পক্ষ থেকে সকলের জন্য দোয়া কামনা করা হয় এবং ঈদের শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬:০৯:২০ ● ২৬ বার পঠিত
