মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬

গৌরনদীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬


 

গৌরনদীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুলের উদ্যোগে গৌরনদীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গৌরনদী উপজেলার কাসেমাবাদ খান বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এলাকা এক মিলনমেলায় পরিণত হয়।

 

ইফতার মাহফিলে আয়োজক মিজানুর রহমান খান মুকুল তার বাবা-মা ও বড় ভাইয়ের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা, আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল আলম সেন্টু খান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির শরীফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হাওলাদার, মোঃ বাবুল দর্জী, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাব, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল গোমস্তা, গৌরনদী কলেজের সাবেক জিএস মোঃ বাদশা ও বিএনপি নেতা মোঃ জামাল শরীফ।

 

এছাড়া গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ হুমায়ুন কবিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা কাওসার। তিনি মরহুমদের রূহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪৭ ● ৩৫ বার পঠিত