মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ড. গাজী মিজানুর রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি শাহ সুজা উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক গাজী মো. জামাল ও নীলরতন হলদার।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২২:২৫:৩৭ ● ৮২ বার পঠিত
