মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬

গৌরনদীতে ছব্দের আলী স্মৃতি ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ছব্দের আলী স্মৃতি ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬


 

গৌরনদীতে ছব্দের আলী স্মৃতি ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে ‘মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবির তালুকদার। এতে উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান ফকির, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেন বারেক, প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোঃ মাইনুল ইসলাম (মানু), যুগ্ম আহ্বায়ক হায়দার তালুকদার ও মোঃ এমদাদ হোসেন সিকদার, মহিলা নেত্রী মোসাঃ পাপিয়া বেগম এবং গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে প্রায় ২০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। শেষে মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

 

উল্লেখ্য, মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার একজন সৎ ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তার স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটির লক্ষ্য সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও শিক্ষার প্রসার ঘটানো। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার বর্তমানে ইতালি প্রবাসী।

বাংলাদেশ সময়: ১২:৩০:৩৪ ● ৪০ বার পঠিত