শনিবার ● ১৪ মার্চ ২০২৬

আগৈলঝাড়ায় সৌদি খেজুর বিতরণ

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় সৌদি খেজুর বিতরণ
শনিবার ● ১৪ মার্চ ২০২৬


আগৈলঝাড়ায় সৌদি খেজুর বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় সৌদি সরকারের উপহার হিসেবে আসা খেজুর উপজেলার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
(১৪ মার্চ)শনিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেজুর তুলে দেওয়া হয়।
জানা যায়, সৌদি আরবের উপহার হিসেবে ১১ কার্টুন বা ৮৮ কেজি খেজুর সম্প্রতি উপজেলা প্রশাসন হাতে পায়। এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে আরও ৫ কার্টুন  বা ৪০ কেজি খেজুর প্রশাসন হাতে পায়। স্বল্প পরিমাণে আসা এই খেজুর উপজেলার ৩৩টি মসজিদ ও এতিমখানায় দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক আনুষ্ঠানিকভাবে শনিবার খেজুর মসজিদের ইমাম এবং এতিমদের হাতে  তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, ,উপজেলা বিএনপির আহবায়ক শিকদার হাফিজুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্লা, বিআরডিবির চেয়ারম্যান মোঃ আকতারুজ্জামান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপনসহ স্থানীয় সুধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৮:৫৭ ● ৪৪ বার পঠিত