মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬

বরগুনায় প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোম পেজ » গণমাধ্যম » বরগুনায় প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬


 

বরগুনায় প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। শেষে প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরাত-ই-খুদা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত ইবনে সাদেক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান।

 

এছাড়া উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতের নায়েবে আমির মো. আফজালুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা সেক্রেটারি আব্দুশ শাকুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:২১ ● ৭২ বার পঠিত