মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমানের মৃত্যু
হোম পেজ » শোক/মৃত্যুবার্ষিকী » কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমানের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান (৫৬) ভোর সাড়ে ৩টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মনিবুর রহমান বরিশাল জেলার খোস্তাখালী গ্রামের মৃত মোঃ আবদুল মজিদের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় বরিশালের কাউনিয়া এবং দুপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমানের মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৮:১৯ ● ৩৪ বার পঠিত
