মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬

পিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতালের চার তলা চালুর উদ্যোগ

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতালের চার তলা চালুর উদ্যোগ
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬


 

পিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতালের চার তলা চালুর উদ্যোগ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতালের চারটি ফ্লোর আগামী ৩০ এপ্রিল অথবা সর্বোচ্চ ১৫ মে’র মধ্যে স্বল্প পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।

 

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের লিফট স্থাপনে কিছু সময় লাগছে এবং তা আগামী আগস্ট মাসে আসার সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্যসেবা চালু করতে লিফটের জন্য অপেক্ষা না করে প্রাথমিকভাবে চারটি ফ্লোর চালুর কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, চিকিৎসক সংকট দেশের প্রায় সব হাসপাতালেই রয়েছে। তবুও আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক নিয়োগ এবং যেসব যন্ত্রপাতিতে সমস্যা রয়েছে সেগুলো স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। এতে আগের তুলনায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

সভায় পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১২:৩৫ ● ৩১ বার পঠিত