সোমবার ● ৯ মার্চ ২০২৬

বাউফলে কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি
সোমবার ● ৯ মার্চ ২০২৬


 

বাউফলে কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে মো. বজলু শরীফ (৬৫) নামে এক কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

মো. বজলু শরীফ জানান, চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। গরু চুরি হওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। প্রতিবেশি মো. মিরাজ হোসেন বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি গাড়ির শব্দ শুনেছেন। সকালে জানতে পারেন, বজলু শরীফের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি হয়েছে। সম্ভবত ওই গাড়ির মাধ্যমে গরুগুলো চুরি করা হয়েছে।

 

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৩২ ● ২৩ বার পঠিত