সোমবার ● ৯ মার্চ ২০২৬

বাউফলে হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
সোমবার ● ৯ মার্চ ২০২৬


 

বাউফলে হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ১০টি পরিবারের হাতে ঢেউটিন ও ঘর মেরামতের মজুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে।

 

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ ডা. শফিকুল ইসলাম মাসুদ হতদরিদ্রদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন। তিনি বলেন, সরকার সবসময় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাইদুল মোরশেদ মুরাদ।

 

কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের জন্য ২ বান (মোট ১৬ পিস) ৯ ফুট দৈর্ঘ্যের ঢেউটিন এবং ঘর মেরামত মজুরি বাবদ ৬ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৪৮ ● ২৯ বার পঠিত