সোমবার ● ৯ মার্চ ২০২৬
গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, যানবাহন চলাচলের শৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার আলী শেখ, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. জহুরুল ইসলাম জহিরসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, গৌরনদী উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪:২৬:৩৫ ● ৪০ বার পঠিত
