রবিবার ● ৮ মার্চ ২০২৬
আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ দৌলাতুন নেছা নাজমা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.বায়েজীদ সরদার, উপজেলা বিএনপি’র আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, থানা ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারজানা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আমজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো.শামীমুল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত ও অদম্য নারী রেখা রানী হালদার প্রমুখ। আলোচনা সভা শেষে গ্রাম আদালতের উপর চিত্র প্রদর্শন করা হয়।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৫৪:৪৫ ● ৫৬ বার পঠিত
