শনিবার ● ৭ মার্চ ২০২৬
ছারছীনা দরবার শরীফের মাঠে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে
হোম » পিরোজপুর » ছারছীনা দরবার শরীফের মাঠে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদের ছারছীনা দরবার শরীফের মাহফিল স্টেজের উত্তর পাশে খোলা মাঠে শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জমে থাকা ছন ও শুকনো ঘাসে আগুন লেগে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা তৎক্ষণাৎ আগুন নেভানোর চেষ্টা করেন।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের মোঃ মনিরুল ইসলাম জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ছারছীনা আলিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ নজরুল ইসলাম জানান, জমে থাকা পলিথিন বা অতিরিক্ত তাপের কারণে আগুন লাগতে পারে, তবে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দেয়নি।
দ্রুত পদক্ষেপ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:০১ ● ১১৯ বার পঠিত
