শনিবার ● ৭ মার্চ ২০২৬
বাউফলে নাতনীকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার
হোম পেজ » পটুয়াখালী » বাউফলে নাতনীকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ বছর বয়সি নাতনীকে ধর্ষণের অভিযোগে নানা লালু শাহ (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশ ও র্যাব যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।
লালু শাহ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। এরা সম্পর্কে নানা-নাতনী বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, রবিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে ধানদী গ্রামে একটি খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন লালু শাহ। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রবিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, এক পর্যায়ে শারীরিক অবস্থা বিবেচনা করে ফরেনসিক রিপোর্টের জন্য ওই রাতেই (১ মার্চ) শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ঘটনার দিনই শিশুটির পরিবার থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপড় অভিযুক্ত লালু শাহকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার লালবাগ এলাকা থেকে পুরিশ ও র্যাব যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। আজ শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:০২ ● ২৪ বার পঠিত
