বুধবার ● ৪ মার্চ ২০২৬
নিরপেক্ষ সাংবাদিকতায় সমন্বয়ের আশ্বাস আগৈলঝাড়ায় বিএনপি নেতার
হোম পেজ » গণমাধ্যম » নিরপেক্ষ সাংবাদিকতায় সমন্বয়ের আশ্বাস আগৈলঝাড়ায় বিএনপি নেতার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।
বুধবার দুপুর ২টায় উপজেলা সদরে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. শামিমুল ইসলাম শামিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন। সভায় রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল এবং দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিয়ে আলোচনা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না সাংবাদিকদের মতামত গ্রহণ করেন এবং এসব বিষয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, কে এম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, সহসভাপতি বিপন বিশ্বাস, মো. জহিরুল ইসলাম সবুজ, এইচ এম মাসুম, সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মো. লুৎফর রহমান মানিক, বিকাশ চন্দ্র রায়, স্বপন দাস, পলাশ দত্ত, মো. আকতারুজ্জামান, জগদীশ মণ্ডল, মলয় বিশ্বাস, শফিকুল ইসলাম, তাসদিত হায়দার সাজিদ, মো. দিদার হোসেন, উপেন মজুমদার, বিপ্লব গাইন ও মো. সরোয়ার আলম সরদারসহ অন্যান্যরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগৈলঝাড়া উপজেলার উন্নয়ন নিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কেও মত প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৯:৫৫:৪০ ● ৩৪ বার পঠিত
