বুধবার ● ৪ মার্চ ২০২৬

মোংলায় দলের মান বাঁচাতে দিলেন অসহায় বিএনপি কর্মীদের ঈদ উপহার

হোম পেজ » খুলনা » মোংলায় দলের মান বাঁচাতে দিলেন অসহায় বিএনপি কর্মীদের ঈদ উপহার
বুধবার ● ৪ মার্চ ২০২৬


 

দলের মান বাঁচাতে দিলেন অসহায় বিএনপি কর্মীদের ঈদ উপহার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় অসহায় বিএনপি কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সালাম বেপারী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত লোকদের মাঝে স্থানীয় বিএনপির কিছু নেতা ঈদ উপহার বিতরণ করায় বিএনপির সুনাম ক্ষুন্ন হয়েছে।

 

মঙ্গলবার তিনি নিজ তহবিল থেকে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন পণ্য বিতরণ করেন। আব্দুস সালাম বেপারী বলেন, বাগেরহাটের মোংলায় বিএনপির যেসব কর্মীরা দীর্ঘদিন পালিয়ে বেড়িয়েছেন বা অসহায় অবস্থায় ছিলেন, তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সাংসদ প্রতিমন্ত্রী ডঃ শেখ ফরিদুল ইসলাম ও বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই নিজে এই ঈদ সামগ্রী বিতরণ করলাম।

 

তিনি আরও বলেন, বিএনপির কিছু নেতা অসহায় বিএনপি কর্মীদের পাশে না দাঁড়িয়ে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত ব্যক্তিদের মাঝে সামগ্রী বিতরণ করছেন। এটি আমরা আশা করিনি।

বাংলাদেশ সময়: ১৬:১৩:২৬ ● ২৯ বার পঠিত