সোমবার ● ২ মার্চ ২০২৬
নুরুল ইসলাম মনি চিফ হুইপ হওয়ায় বরগুনায় আনন্দ মিছিল
হোম পেজ » বরগুনা » নুরুল ইসলাম মনি চিফ হুইপ হওয়ায় বরগুনায় আনন্দ মিছিল
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হওয়ায় বরগুনায় জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মিরা সোমবার সন্ধ্যায় আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহর ঘুরে দলীয় কার্যালয় শেষ করেন।
জানা গেছে, সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপগণ সংসদীয় কার্যপদ্ধতি বিধি অনুযায়ী স্পিকারকে সহায়তা এবং সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রাষ্ট্রপতি যে সংসদ সদস্যদের হুইপ হিসেবে নিযুক্ত করেছেন তারা হলেন-
হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ, খুলনা-৩ এর রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ এর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ এর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)। এ ব্যাপারে চিপ হুইপের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লা নবাগত চিফ হুইপকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন, বরগুনার পাবলিক প্রসিকিউটর পিপি আলহাজ্ব মো: নুরুল আমীন, সরকারী উকিল আলহাজ্ব আবদুল মজিদ তালুকদার ও বিশেষ পিপি রনজুয়ারা সিপু।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ২১:১০:৪১ ● ১৪৯ বার পঠিত
