সোমবার ● ২ মার্চ ২০২৬
গৌরনদীতে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলা ব্যবসায়ীদের উদ্যোগে সোমবার (২ মার্চ) পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান খোকন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার মাস। এ মাসের শিক্ষা ধারণ করে ব্যবসায়ীদের সততা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাসেবায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ২০:২০:০৩ ● ২৬ বার পঠিত
