সোমবার ● ২ মার্চ ২০২৬
ইরানে মার্কিন হামলার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল
হোম পেজ » পিরোজপুর » ইরানে মার্কিন হামলার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
ইরানে মার্কিন হামলা ও ইসলামের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি হত্যার প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি উপজেলার জগন্নাথকাঠী বন্দর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মোঃ আবুল কালাম আজাদ, সেক্রেটারি মোহাম্মদ হারুন অর- রশিদ, স্বরূপকাঠি পৌরসভার সভাপতি মোহ জহুরুল ইসলাম এবং সেক্রেটারি মোঃ সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে আয়াতুল্লাহ খামেনীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী এবং মুসলিম উম্মাহর অনুভূতিতে আঘাত হেনেছে। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি জানান তারা।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৪:২৯:১০ ● ২১ বার পঠিত
