বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬

কলাপাড়ায় শিক্ষকের বাড়ি ঘোষণা ‘পাখির অভয়াশ্রম’

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় শিক্ষকের বাড়ি ঘোষণা ‘পাখির অভয়াশ্রম’
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় শিক্ষকের বাড়ি ঘোষণা ‘পাখির অভয়াশ্রম’

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক আখতারুজ্জামানের বাড়িকে সরকারিভাবে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে বাড়ির সামনে ‘বিহঙ্গ বিলাস’ শিরোনামের সাইনবোর্ড সাটিয়ে এই ঘোষণা দেন প্রশাসন।

 

এ সময় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক, পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন ও অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপদ আশ্রয় ও পরম মমতার কারণে গত প্রায় ৪০ বছর ধরে মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে বাসা বানিয়ে বসবাস করছে হাজারো পাখি। সাদা বক, পান কৌঁড়ি এবং বাদুরের কিচিরমিচির শব্দে প্রতিনিয়ত মুখরিত থাকে বাড়িটি।

 

পাখিদের এ অভয়ারণ্যের খবর গত বছরের সেপ্টেম্বরে একাধিক টেলিভিশন ও পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সরকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২২:২৯ ● ৪০ বার পঠিত