বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ভ্রাম্যমান আদালতের অভিযান বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা

হোম পেজ » বরিশাল » ভ্রাম্যমান আদালতের অভিযান বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬


 

বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল) 

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বরিশালের বাবুগঞ্জে মাধবপাশা বাজারের বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ রেখে সরে যান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে বাজারে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কিছু ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ধারায় এক মাংসের দোকান মালিককে পাঁচ হাজার টাকা এবং দুইটি মুরগির দোকান মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সমাপ্তের খবরে বাজারে বন্ধ রাখা দোকান পরে পুনরায় খোলা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, রমজানকে কেন্দ্র করে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য বাজার মনিটরিং অব্যাহত আছে। অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:২৪ ● ২৫ বার পঠিত