বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬

সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়াতে কালকিনিতে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

হোম পেজ » ঢাকা » সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়াতে কালকিনিতে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়াতে কালকিনিতে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলা আইসিটি অফিস ও জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আয়োজিত “সাইবার সিকিউরিটি এসেনশিয়াল” প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও প্রশিক্ষণ ম্যাটেরিয়ালস তুলে দেন। এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

 

বক্তারা তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা বিষয়ে জ্ঞান ও সচেতনতা অত্যন্ত জরুরি।

 

প্রশিক্ষণার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৪৯ ● ১৪ বার পঠিত