মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
মঠবাড়িয়ায় এসিল্যান্ড রাইসুল ইসলামকে আবেগঘন বিদায় সংবর্ধনা
হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় এসিল্যান্ড রাইসুল ইসলামকে আবেগঘন বিদায় সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও মঠবাড়িয়া পৌরসভার সাবেক প্রশাসক মো. রাইসুল ইসলামকে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণ ও শুভকামনায় মুখর ছিলেন সহকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক আকলিমা আক্তার। বিদায়ী বক্তব্যে রাইসুল ইসলাম ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।
বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ, উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ, কর আদায়কারী মো. মনিরুজ্জামান ও উচ্চমান সহকারী কামরুন্নাহার। বক্তারা তাঁর পেশাদারিত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও জনবান্ধব ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। শেষে পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিদায়ী কর্মকর্তাকে।
বাংলাদেশ সময়: ৯:৪৪:১৯ ● ৩১ বার পঠিত
