শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
নানা আয়োজনে আমতলীতে মাতৃভাষা দিবস পালন
হোম পেজ » বরগুনা » নানা আয়োজনে আমতলীতে মাতৃভাষা দিবস পালন

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আমতলী সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণ অধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, ডা. চিন্ময় হাওলাদার, অভিজিত সাহা, ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সভাপতি কামরুজ্জামান প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে হাতের লেখা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৪২:৪০ ● ২৪ বার পঠিত
