শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
প্রতিমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে সংঘর্ষে পিরোজপুরের সাংবাদিক গুরুতর আহত
হোম পেজ » গণমাধ্যম » প্রতিমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে সংঘর্ষে পিরোজপুরের সাংবাদিক গুরুতর আহত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুরের কর্মসূচি শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ভান্ডারিয়া উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ আদায় ও অন্যান্য কর্মসূচি শেষ করে প্রতিমন্ত্রীর গাড়িবহর চরখালী-ভান্ডারিয়া সড়ক দিয়ে ফিরছিল। এ সময় গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত হাসান মামুন জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এবং জাতীয় দৈনিক দি এশিয়ান এজ-এর জেলা প্রতিনিধি ও বিএনএস-এর দক্ষিণাঞ্চল প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৬:৪০:২০ ● ৩৯ বার পঠিত
