শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬

তারাবী নামাজ পড়ে ফেরার পথে ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক নিহত

হোম পেজ » খুলনা » তারাবী নামাজ পড়ে ফেরার পথে ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক নিহত
শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬


 

তারাবী নামাজ পড়ে ফেরার পথে ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে তারাবী নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলামিন (৩০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজানে তারাবী নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে নামাজ পড়ে ফেরার পথে ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এদিকে থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করছেন। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১০:৩৩:৩৩ ● ২৫ বার পঠিত