শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি জোটের বিজয়ে তারেক রহমানকে ছারছীনা পীরের অভিনন্দন

হোম পেজ » ইসলামী জীবন » বিএনপি জোটের বিজয়ে তারেক রহমানকে ছারছীনা পীরের অভিনন্দন
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬


 

বিএনপি জোটের বিজয়ে তারেক রহমানকে ছারছীনা পীরের অভিনন্দন

সাগরকন্যা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান এবং জোটের এই বিশাল জয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

 

বিবৃতিতে ছারছীনা পীর সাহেব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই হক্কানী ওলামায়ে কেরামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানও তাঁর পিতা-মাতার পদাঙ্ক অনুসরণ করে দেশ, জাতি ও ইসলামের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

 

উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণার পর ছারছীনা পীর সাহেব বিএনপি জোটের প্রতি সমর্থন জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে তারেক রহমান দেশের পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও ইমাম-খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোবারকবাদ জানান।

 

ছারছীনা পীর সাহেব তাঁর বিবৃতিতে নবনির্বাচিত সরকারের সাফল্য কামনা করেন এবং দেশ গঠনে নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:৪৪ ● ১৩ বার পঠিত