শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
দুমকিতে সংখ্যালঘু পরিবারের মুড়ি ভাজার চুলা ভাঙচুর
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে সংখ্যালঘু পরিবারের মুড়ি ভাজার চুলা ভাঙচুর![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামে সংখ্যালঘু পরিবারের জীবিকার প্রধান অবলম্বন মুড়ি ভাজার তিনটি চুলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাহা বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ফটিক সাহা ও ঝন্টু সাহার দুটি এবং অনিল ও অবিরাম সাহার একটি চুলা গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে ৩০ জানুয়ারি রাতেও একই এলাকায় উত্তম সিলের দুটি ও শ্যামল সাহার একটি খড়ের গাদা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীরা জানান, রাতের আঁধারে কারা এসব ঘটাচ্ছে তা শনাক্ত করা যায়নি।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফরিদা সুলতানা ও দুমকি থানার ওসি মো: সেলিম। তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে নিরাপত্তার আশ্বাস দেন।
বারবার এমন ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:১৪ ● ৩৬ বার পঠিত
