বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় কুয়াকাটায় একজন আটক

হোম পেজ » কুয়াকাটা » ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় কুয়াকাটায় একজন আটক
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় কুয়াকাটায় একজন আটক

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটদান কক্ষের গোপন বুথে ছবি ধারণের অভিযোগে মোহাম্মদ বেলায়েত (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আ. মজিদের ছেলে।

 

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম বলেন, ভোটের গোপন কক্ষে ছবি তোলার বিষয়টি নজরে এলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৩৭:২৪ ● ৩৭ বার পঠিত