বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
আমতলীতে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা
হোম পেজ » বরগুনা » আমতলীতে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী উপজেলার ৬৫টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী মতবিনিময় সভা করেছেন। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রিজাইডিং কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা দেন।
সভায় ত্রয়োদ্বশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে বরগুনা-১ (আমতলী, বরগুনা সদর ও তালতলী) আসনের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশরাফুল ইসলাম, কমান্ডার মোঃ মঞ্জুর হোসেন (জি) এনপিপি, পিএসসি, বিএন এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউল হকও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৩২:২৫ ● ২৫ বার পঠিত
