মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
গৌরনদীর ভোটকেন্দ্র পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট
হোম » বরিশাল » গৌরনদীর ভোটকেন্দ্র পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
আসন্ন নির্বাচনকে সামনে রেখে গৌরনদী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি যাচাইয়ে একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় পরিদর্শনকালে তাঁর সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণের পরিবেশ ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ভোটকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ কেন্দ্র পরিচালনার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কেন্দ্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:৪৭:৪০ ● ২৩৩ বার পঠিত
