সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
গণঅধিকার কর্মীর বাড়িতে আগুন গলাচিপায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা
হোম পেজ » লিড নিউজ » গণঅধিকার কর্মীর বাড়িতে আগুন গলাচিপায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা উপজেলার এক গণঅধিকার পরিষদের কর্মীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. ছত্তার হাওলাদারসহ ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে ক্ষতিগ্রস্ত কর্মী নাইমুল ইসলাম বাদী হয়ে গলাচিপা থানায় মামলাটি করেন।
মামলা ও থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে নাইমুল ইসলামের বসতঘরে আগুন লাগানো হয়। এতে তার বসতঘরসহ একটি মোটরসাইকেল পুড়ে যায়। বাদী নাইমুল ইসলাম জানান, তিনি গণঅধিকার পরিষদের নুরুল হক নুরের ‘ট্রাক’ প্রতীকের কর্মী। বেশ কিছুদিন ধরে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকরা তাকে হুমকি দিয়ে আসছিল। শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার বসতঘরে আগুন দেয় বলে তিনি অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. ছত্তার হাওলাদার বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা মামলা। পুলিশ সঠিক তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:২৩:৪৯ ● ৮৬ বার পঠিত
