সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
ন্যায়-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন মাসুদ সাঈদী
হোম » পিরোজপুর » ন্যায়-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন মাসুদ সাঈদী

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, ১৭ বছর পর আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা পরিবর্তনের বাংলাদেশ ও ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আগামী ১২ ফেব্রুয়ারি সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হতে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত জামায়াত জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদী বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ৫৪ বছর পরও তা পূরণ হয়নি। বারবার নির্বাচন এসেছে, জনগণ বিভিন্ন প্রতীকে ভোট দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত দেশ পায়নি।
তিনি আরও বলেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা নিজেদের উন্নয়ন করেছে; দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি। উন্নয়নের গল্প শোনানো হয়েছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।
এসময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে তার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গীকার জানিয়ে বলেন, আমার পিতা যেমন উন্নয়নমূলক কাজের বিবরণ বই আকারে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, আমিও তেমনটি করবো- আল্লাহ যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেন।
নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় জনসভায় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ২২:৫০:২০ ● ১৪৩ বার পঠিত
