বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬
আগৈলঝাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
সভায় জানানো হয়, প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সভায় বক্তব্য রাখেন মেজর মো. ইয়াসির আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ মো. আনছার উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩৪ ● ৩৫ বার পঠিত
