বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬
আগৈলঝাড়া প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
হোম পেজ » গণমাধ্যম » আগৈলঝাড়া প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় প্রেসক্লাব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এফ. এম. নাজমুল রিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননীসহ অন্যান্যরা।
এসময় শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ সম্পন্ন করা হয়।
বাংলাদেশ সময়: ১২:৪৪:১৮ ● ২৯ বার পঠিত
