মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬

পিরোজপুরে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬


পিরোজপুরে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

দুর্নীতির বিরুদ্ধে একসাথে- এই স্লোগানকে সামনে রেখে গঠিত দুর্নীতিবিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রীন ফোর্স বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,  সহ সভাপতি খালেদা আক্তার হেনা, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ  নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাকুল খানম, কোষাধ্যক্ষ আবদুল আলীম প্রমুখ।

সভায় সভাপতি মইনুল আহসান মুন্না সংগঠনের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। তিনি গ্রীন ফোর্স বাংলাদেশ জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিষ্ট্রেশন লাভ করেছেন বলে যানান। এসময় সহ সভাপতি গ্রীন ফোর্স বাংলাদেশ রেজিস্ট্রেশন পাওয়ায় সংগঠনের চেয়ারম্যান মি. মিকাইল রহমানকে পিরোজপুর জেলা শাখার পক্ষে থেকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ ভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৮:০৮ ● ১৫৬ বার পঠিত