মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬

চরফ্যাশনে বাবার জন্য সন্তানের ভোট ভিক্ষা !

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে বাবার জন্য সন্তানের ভোট ভিক্ষা !
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬


চরফ্যাশনে বাবার জন্য সন্তানের ভোট ভিক্ষা !

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোল-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে নেমেছেন তার বড় মেয়ে মারিযা কামাল, সে হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিনের সুযোগ্য কন্যা । মারিয়া কামাল  গণসংযোগ, উঠান বৈঠক, সভা-সমাবেশে বক্তব্য রাখা, বিরামহীন প্রচারণায় দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি প্রচারপত্র বিলি করে ইসলামি আন্দোলনেরর  নানা কর্মসূচির ফিরিস্তি তুলে ধরে ভোটারদের মাঝে ব্যস্ত সময় পার করছেন। আর পিতার পক্ষে ভোট চেয়ে সন্তানের আকুতি জয় করেছে স্থানীয় ভোটারদের মনও।
ভোল-৪ (চরফ্যাশন- মনপুরা) প্রথমবারের মতো হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দি¦তা করছেন প্রফেসর এ এম এম কামাল উদ্দিন । প্রতীক বরাদ্দের পর থেকেই পিতার সঙ্গে মাঠে নেমেছে মেয়ে । পিতার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দুই উপজেলার প্রতিটি ঘরে ঘরে নিরবচ্ছিন্ন প্রচারণা চালিয়েছে মারিয়া কামাল। বয়স অল্প হলেও পরিপক্ব রাজনীতিবিদদের মতো তার প্রচারণা ও গণসংযোগে মুগ্ধ এলাকার ভোটাররা।
চরফ্যাশন উপজেলার জিন্নাগড় গ্রামের ভোটার মালেকা বিবি বলেন,  কামাল উদ্দিন স্যারের মেয়ে মারিয়া বয়সে ছোট অইলেও আমারে সুন্দর করি হাতপাখা মার্কার কথা আর তার বাবার কথা বুঝাইছইন। তার কথা হুনিয়া আমার ভালা লাগছে। মারিয়া কামাল  বলেন, ভোটাদের কাছে আবেদন জানাচ্ছি ১২ ফ্রেরুয়ারি হাতপাখা মার্কায় সবাই যেন ভোট দিয়ে হাতপাখা ও আমার আব্বারে জয়ী করে এলাকার মানুষের কাজ করার সুযোগ করে দেন। নারীদের অধিকার সম্পর্কে তিনি গণসংযোগে সচেতনতা সৃষ্টি করে চলেছেন। এবার ভোটকেন্দ্রে নারীদের সর্বকালের সেরা উপস্থিতি হবে বলে ধারণা করছি।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে মারিয়া কামাল অভিযোগ করে বলেন, তার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।  এ বিষয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাধারণ জনগণ যেন নির্বিঘেœ ভোট কেন্দ্রে যেতে পারে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:০১ ● ৩৪ বার পঠিত