মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬

পবিপ্রবিতে নবম পে-স্কেলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

হোম পেজ » পটুয়াখালী » পবিপ্রবিতে নবম পে-স্কেলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬


পবিপ্রবিতে নবম পে-স্কেলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
 নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন প্রফেসর ড. বদিউজ্জামান, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান, সেকশন অফিসার সুরাইয়া বিউটি, কর্মচারী মোশারেফ হোসেন, আবু মুছা, কালাম শরীফ ও আলামীনসহ অনেকে।
বক্তারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তারা জানান, গত ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন কর্মসূচির নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।


এমআর

বাংলাদেশ সময়: ১৬:০০:৩০ ● ৩১ বার পঠিত