সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
আমতলী কৃষি অফিসে চুরি, ল্যাপটপ ও নগদ টাকা খোয়া
হোম পেজ » বরগুনা » আমতলী কৃষি অফিসে চুরি, ল্যাপটপ ও নগদ টাকা খোয়া
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের কৃষি অফিসে গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র অফিসে ঢুকে একটি ল্যাপটপ ও ৫ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে।
রোববার দিবাগত রাত পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। চোরেরা অফিসের দ্বিতীয় তলার তিনটি কক্ষের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে দুইটি আলমিরা ও দুইটি ফাইল কেবিনেট ভেঙে কাগজপত্র তছনছ করে।
সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ওইদিন দুপুরে আমতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাসেল জানান, কৃষি সম্প্রসারণ অফিসার পপি শাহার একটি ল্যাপটপ এবং একটি কক্ষের ড্রয়ারে রাখা ৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, সাধারণ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িত চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭:৪২:৪৮ ● ৭৬ বার পঠিত
