সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময় ![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গৌরনদী আর্মি ক্যাম্প মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গৌরনদী আর্মি ক্যাম্প কমান্ডার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকসহ স্থানীয় সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে সেনা ক্যাম্প কমান্ডার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও তথ্য আদান-প্রদান জরুরি। তিনি নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় নির্বাচনকালীন সেনাবাহিনীর দায়িত্ব ও ভূমিকা তুলে ধরা হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫০ ● ৪৬ বার পঠিত
