রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালী-৩ আসন সেনাবাহিনী মোতায়েন, গলাচিপায় সভা-সমাবেশ সাময়িকভাবে নিষিদ্ধ

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসন সেনাবাহিনী মোতায়েন, গলাচিপায় সভা-সমাবেশ সাময়িকভাবে নিষিদ্ধ
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬


 

সেনাবাহিনী মোতায়েন, গলাচিপায় সভা-সমাবেশ সাময়িকভাবে নিষিদ্ধ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী কর্মসূচি কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকেই চরশিবা এলাকায় সেনাবাহিনী কাজ করে এবং ওই এলাকায় সভা-সমাবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৩ (আসন নং-১১৩) সংসদীয় আসনের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন (ঘোড়া প্রতীক)-এর সফরসূচি পর্যালোচনা করে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) একটি প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদন পর্যালোচনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কতা হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ৯:৪০:২৫ ● ১০১ বার পঠিত