রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
ইন্দুরকানীর টগড়া গ্রামে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক
হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীর টগড়া গ্রামে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানীর পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামে রবিবার বিকেলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬নং টগড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সোবাহান খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সভাপতি রাজু আহম্মেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হাবিব, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাড়েরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, এবং অধ্যক্ষ আলমগীর হোসেনের সহধর্মিণী রিমি আলমগীর।
বাংলাদেশ সময়: ১৯:২৮:৩৮ ● ১২৭ বার পঠিত
