সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬

কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের অপরাধে একজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে পরিচালিত অভিযানে নূর জামাল (৩০) নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দকৃত গাঁজা প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী কার্যালয়ের একটি চৌকস টিম সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ২:০১:০২ ● ২৭৩ বার পঠিত