শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
গলাচিপায় নৌবাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল উদ্ধার
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় নৌবাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদী ও আগুনমুখা নদীর মোহনায় কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে নিষিদ্ধ চরঘেরা, বাধা ও কারেন্ট জাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার দুপুর দেড়টার দিকে উদ্ধার করা জাল গলাচিপা সদর ইউনিয়নের অক্কারাম স্লুইসগেটসংলগ্ন নদীর পাড়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উদ্ধারকৃত মোট ৭ হাজার মিটার জালের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। অভিযানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবি, বাংলাদেশ নৌবাহিনীর পেটি অফিসার শফিক এলএমই, এনামুল, এবি রাসেল, ফিরোজ ও এমএ-১ সৈকতসহ সংশ্লিষ্টরা।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবি সাগরকন্যাকে জানান, রামনাবাদ ও আগুনমুখা নদীর মোহনায় নৌবাহিনীর পেটি অফিসার শফিকের নেতৃত্বে পরিচালিত কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপে এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এ কম্বিং অপারেশন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:১০:০৯ ● ১৪৭ বার পঠিত
